যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছেছেন। তিনি দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন।
সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বৈঠকে বসবেন। দিনের শেষে অনুষ্ঠেয় এ বৈঠকে দুই নেতা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াসহ এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
