রাগীব আলী কারাগারে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৯:৪৭
সিলেটের ধনকুবের রাগীব আলীকে ভারতের করিমগঞ্জে আটকের পর বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তাকে আসামের পুলিশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
 
এদিকে রাগীব আলীকে বিকেলে সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাবান তহুরার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
 
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের তারাপুর চা বাগানের দুই হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পর রাগীব আলী ভারতে পালিয়ে যান।
 
রাগীব আলীর বিরুদ্ধে সিলেট জেলার বিশ্বনাথ থানায় দু’টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পরোয়ানাভূক্ত রাগীব আলী গত ৩ মাস যাবত পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আটক করে।
 
ইত্তেফাক/এসএস