‘খালেদার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে উত্থাপনের পর পর্যালোচনা’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১০:০৪
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমি শুনেছি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাব তারা রাষ্ট্রপতির কাছে উত্থাপন করবেন। তার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের পর এগুলো নিয়ে পর্যালোচনা করা হবে। এদিকে আইনমন্ত্রী জানান, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সরকার একটি আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে।  
 
বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা দেখলেন, এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে, এটা কেবল আইন মন্ত্রণালয়ের বিষয় না। এই ব্যাপারটা সারা দেশের। আমি শুধু এটুকু বলব, ২০১৪ সালের নির্বাচনের পূর্বে অনেক আলাপ আলোচনার পর একটা নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন তার দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করেছে। সেক্ষেত্রে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন হচ্ছিল, সেটা পরিবর্তনে এবারের বক্তব্যে কোনো দূরত্ব আমি পাইনি। আমি পড়েছি, আমি পাইনি।
 
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
 
 
 
ইত্তেফাক/এমআই