ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ১২

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৯:৫৬
ইরাকের রাজধানী বাগদাদে একটি গ্যাস স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।
 
যে গ্যাস স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে তার পাশের রেস্টুরেন্টে নিয়মিত ইরানি শিয়া তীর্থযাত্রীরা যাতায়াত। শিয়া মুসলিমদের পবিত্র নগরী কারবালা সফর শেষে দেশে ফেরার পথে সেই রেস্টুরেন্টে বিশ্রাম নেন। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। মসুলে অভিযানের প্রেক্ষাপটে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই ধরণের হামলা চালিয়ে আসছে। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ