দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির দুটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে প্রসিকিউটররা।
দেশটির বৃহত্তম কোম্পানি এসকে ও পঞ্চম বৃহত্তম লোট্টে’র বিরুদ্ধে অভিযোগ, এ দুটি কোম্পানি শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধার লাইসেন্স পেতে পার্কের ঘনিষ্ঠ বন্ধু চোই ছন-সিলের নিয়ন্ত্রণাধীন ফাউন্ডেশনে বিপুল অঙ্কের অর্থ প্রদান করে। ইয়োনহ্যাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়, শুল্ক মুক্ত কার্যক্রম সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করতে প্রসিকিউটররা অর্থ মন্ত্রণালয় ও সিউলে অবস্থিত দুটি কোম্পানির সদর দপ্তরে অভিযান চালায়।
প্রসিকিউটররা অভিযানের খবর নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
