বাংলাদেশের চারু সিরামিক বিশ্বখ্যাত ব্র্যান্ড কোটো স্যানেটারি ওয়্যার উৎপাদনের জন্য থাইল্যান্ডের সিয়াম স্যানেটারি ওয়্যারের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
চারু সিরামিকের উদ্যোক্তা মো. সামছুল হুদা জানান, মূলত স্যানেটারি ওয়্যার পণ্যের আমদানী নির্ভরতা কমাতে এবং দেশীয় ভোক্তারা যেন সুলভ মূল্যে আন্তর্জাতিক ব্রান্ডের স্যানেটারি ওয়্যার সামগ্রী ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে প্রাথমিক ভাবে বাৎসরিক ১৫ লক্ষ পিস উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানা স্থাপন করা হয়েছে। এই কারখানাতে ১৫০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইত্তেফাক/এসএসএ
