ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারচাপায় আতাউর রহমান পিন্স (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আতাউর রহমান প্রিন্স উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, আতাউর রহমান প্রিস এবং ওয়াসিম নামে এক যুবক মোটরসাইকেলে যাচ্ছিলেন। কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রাস্তার মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই আতাউর রহমান প্রিন্স (৫০) নিহত এবং ওয়াসিম গুরুতর আহত হন।
ইত্তেফাক/ইউবি
