ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হাজী নজির আহাম্মদ গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট বৃহস্পতিবার রাতে শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমন্যাসিয়ামে শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
টুর্নামেন্ট উপ-কমিটির আহ্বায়ক শুসেন চন্দ্র শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান হাজী নুর উদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, যুগ্ম সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত, ফেনী পৌরসভার কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার, বাহার উদ্দিন বাহার, সদস্য আজম চৌধুরী, মিজানুর রহমান হাজারী, দেলোয়ার হোসেন ডালিম।
ইত্তেফাক/ইউবি
