বাংলাদেশ তাবলীগ জামাত চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গায় প্রথমবারের মত তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে।
চুয়াডাঙ্গার সরকারি আদর্শ মহিলা কলেজ সংলগ্ন মাঠে এই ইজতেমা শুরু হয়। অর্ধ লক্ষাধিক মুসল্লির অংশ গ্রহণে বৃহস্পতিবার আছরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা কার্যক্রম শরু হয়। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
ইজতেমাকে সফল করতে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা মাঠে বসানো হয়েছে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা।
ইত্তেফাক/ইউবি
