খাদ্যবান্ধব কর্মসূচির ১৩০ বস্তা চাল পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের আশপাশের তিনটি বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় ট্রাকভর্তি চাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- আটিয়ামামুদপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩০) ও তারেক খানের ছেলে তৌফিক খান (২৫)। আটক ট্রাকচালকের নাম জানা যায়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ট্রাকসহ চাল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
