ফেনীতে সাড়ে ১৪শ’ পাখি উদ্ধার আটক তিন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০১:০২

র‌্যাব-৭ ফেনী সিপিসি-১ এর টিম ও বনবিভাগ বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৪৫১টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আটকদের আইনের আওতায় এনে পাখিগুলো অবমুক্ত করা হয়।

 
র্যাব জানায়, গোপন খবরে জানতে পারেন কিছু অসাধু পাখি পাচারকারী পার্বত্য এলাকা থেকে পাখিগুলো পাচারের উদ্দেশ্যে ফেনী শহরের বিভিন্ন স্থানে এনে জড়ো করেছে। এর ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তোতা, ময়না, মনিয়াসহ বিভিন্ন প্রজাতির ১৪৫১টি পাখি উদ্ধার করা হয়। পরে মহিপালের পাসপোর্ট অফিস এলাকা থেকে আতিয়ার রহমান, মো. রুহুল আমিন শেখ ও রনি তালুকদারকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন