ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৪:৪০

ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়পুর কালিতলা গ্রামে জমি সক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জমির মালিক মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে হরিনারায়ন গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ।

 

নিহত মুক্তাদুর রহমান (৫০) হরিনারায়পুর গ্রামের মৃত আনিছুর রহমানে ছেলে।

 

এলাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে মুক্তাদুর রহমানের জমিতে ঘর করে ছিল পারুল, রহিমা, নুরুল হক, সহেলা। পরবর্তীতে মুক্তাদুর রহমান তার নিজ জমি দখল নিতে গেলে বসবাসকারীরা তাকে বাধা দেয়। এ বিষয়ে পরে উভয়পক্ষ মামলা করে। দীর্ঘদিন ধরে মামলা চলাকালীন সময়ে মঙ্গলবার নুরুল হক, পারুল আবার নতুন করে জমিতে ঘর তুলে। আজ সকালে জমির মালিক মুক্তাদুর রহমান ঘর তুলতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে মুক্তাদুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার কারণে পারুল ও নুরুল হককে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম