সুন্দরবন রক্ষার দাবিতে

পঞ্চগড় থেকে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি শুরু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০৫:২২

‘রামপাল চুক্তি ছুঁড়ে ফেল, সুন্দরবন রক্ষা কর’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় থেকে ’চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি শুরু হয়েছে।

 
জাতীয় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে এ কর্মসূচি শুরু করে।
 
আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে ঢাকা চলো কর্মসূচির যাত্রা শুরু হয়।
 
কর্মসূচি শুরুর আগে জাতীয় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা তরিকুল আলম, সদস্য সচিব অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, সিপিবির জেলা সভাপতি রেজাউল ইসলাম, সিপিবি নেতা আশরাফুল ইসলাম, ফিরোজা বেগম চামেলি প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একই সাথে জাতীয় সম্পদ সুন্দরবনকে রক্ষায় কেন্দ্রীয় মহা সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
 
ইত্তেফাক/এএন