জামালপুর জেলার ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম তার পদ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি তিনি লিখিতভাবে সাংবাদিকদের নিকট পৌঁছে দিয়ে নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় পদত্যাগ করেছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামালপুর-২ আসনের স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখনো পদত্যাগপত্র হাতে পায়নি। পেলে অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এএন
