গাংনীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১১:২৫
বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা সকলেই জিআর ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস