বরগুনায় ৪০ মণ মাছসহ ট্রলার জব্দ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১২:৪১
 
বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নতুন বাজার খাল থেকে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড সদস্যরা ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছসহ একটি ট্রলার জব্দ করেছেন। 
 
কোস্টগার্ডের সাব লে. হাসানুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন নতুনবাজার খালে অভিযান চালানো হয়। 
এ সময় একটি নামবিহীন ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। -বাসস 
 
 
ইত্তেফাক/কেকে