বৃহস্পতিবার রাতে নিকারাগুয়া, এল সালভাদর ও কোস্টারিকায় হারিকেন আঘাত হেনেছে। ওই সময় ভূকম্পনও অনুভূত হয়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
এবিসি নিউজের খবরে প্রকাশ, মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় হারিকেন ওটো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ওই সময় ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা দেশটিতে হারিকেন ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তবে গাছপালা উপড়ে যাওয়া ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হওয়া ছাড়া সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এল সালভাদর অধিবাসীদের উপকূলীয় এলাকা থেকে সরে আসার নির্দেশ দিয়েছিল। তবে এল সালভাদর ও নিকারাগুয়া সুনামি সতর্ক বার্তা তুলে নিয়েছে।
ইত্তেফাক/এএম
