মিশরের উত্তরে সিনাই অঞ্চলে বৃহস্পতিবার বিকেলে একটি তল্লাশি চৌকিতে গাড়িবোমা হামলায় আট সেনা নিহত হয়েছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, এই চোরাগোপ্তা হামলায় কমপক্ষে ১২ সেনা আহত হয়েছে। সেনাবাহিনী পাল্টা আক্রমণে তিন হামলাকারী নিহত হয়, তবে বাকিরা পালিয়ে যায়।
এর আগে আল-আরিশ শহরের একটি তল্লাশি চৌকিতে হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালালে তিন পুলিশ সদস্য নিহত হয় বলে জানিয়েছে রয়টার্স। তবে এ দুটি হামলার ঘটনা একই নাকি পৃথক তা নিশ্চিত হওয়া যায়নি।
ইত্তেফাক/এএম
