মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৪:০৫
 
ময়মনসিংহের মুক্তাগাছায় সাত বছরের সাজাপ্রাপ্ত এবং বন মামলায় পরোয়ানাভূক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত সাত বছরের সাজাপ্রাপ্ত রুপচান জাইনাকান্দা জয়রামপুর এবং বন মামলার পরোয়ানাভূক্ত খোরশেদ ও কাইল্লা চানপুর গ্রামের বাসিন্দা।
 
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, রুপচানের বিরুদ্ধে আদালত ২০০৪ সালে একটি সাড়ে তিন বছর এবং অপর মামলায় আড়াই বছর সাজার রায় ঘোষণা করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে