ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৪:১৩
মন্ত্রীসভার এক সদস্যকে দুর্নীতিতে জড়িত হতে চাপ দেয়ার অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমেরের বিরুদ্ধে।
 
সাবেক সংস্কৃতিমন্ত্রী মারসেলো কালেরো বলেছেন, অন্য মন্ত্রীদের ব্যক্তিগত ব্যবসায়িক চুক্তিতে তাকে সাহায্য করার জন্য বলেছিলেন তেমের।
 
তিনি জানিয়েছেন, ঐতিহাসিক স্লাভাদোর জেলার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণে অনুমোদন দেয়ার জন্য তাকে বলা হয়েছিল।
 
গত সপ্তাহে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মারসেলো। এর আগেই তিনি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা স্থগিত করে দেন।
 
তবে নিজের বিরুদ্ধে আসা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট তেমের।
 
ইত্তেফাক/এএম