নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের উত্তর লালপুরে মিনি ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম রঞ্জু (২৫)। আহত অবস্থায় তাকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ সদরের রাজন আলীর ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুর থেকে সাত জন যাত্রী নিয়ে একটি চার্জার ভ্যান ঈশ্বরদী যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা মিনি ট্রাকের (ঢাকা মেট্রো- ১৮-৮২০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক আমিরুল (৪৫), জিল্লুর (৫২), জহুরুল (৫২) ও অজ্ঞাত নামা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহত আমিরুল উত্তর লালপুর গ্রামের মৃত তারি প্রামানিকের ছেলে, জিল্লুর সিরাজগঞ্জ সদরের মৃত জয়নুল ইসলামের ছেলে, বাচ্চু সিরাজগঞ্জ সদরের জুগিয়াপাড়ার বাচ্চু আলীর ছেলে। অপর জনের পরিচয় মেলেনি।
আহতদের দক্ষিণ লালপুর গ্রামের আক্তার আলীর ছেলে রাবিকে (২২) লালপুর হাসপাতালে এবং অপর চার জনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
