ইরানের সেমনান প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।
শুক্রবার সকালে দেশটির সেমনান প্রদেশের শাহরুদ শহরের হাফত খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অন্তত ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে প্রতিবেদনে কিছুই বলা হয়নি। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ
