শাহজালাল বিমানবন্দরে ১৪৪ কার্টন সিগারেট জব্দ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:২৩
 
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১৪৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার সকালে বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড গোডাউন থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট ডানহিল ও লন্ডন ব্র্যান্ডের।
 
কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড গোডাউনের ভেতরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা  হয়। সিগারেটগুলো দুইটি ব্যাগেজে লুকানো ছিল। শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা।
 
তিনি আরো বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক রিপোর্ট/এএম।