মঠবাড়িয়ায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:২৪
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখার ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার পিরোজপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু স্টেপস সভা কক্ষে  সম্মেলনের উদ্বোধন করেন।  
 
মঠবাড়িয়া শাখার সভাপতি প্রকৌশলী জসীম উদ্দিনের সভাপতিত্বে  কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উদীচীর সাবেক সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা রাকেয়া হোসেন, উদীচীর সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মধু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব হালদার, জেলা উদীচীর সহ-সভাপতি তাপস ভট্টাচার্য্য, পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আইনজীবী দিলীপ কুমার পাইক, প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, মুক্তিযোদ্ধা মোশারফ হেসেন ও উদীচীর জাতীয় পরিষদ সদস্য জীবন কৃষ্ণ সাওজাল (শিবু), এবং মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক উদয় সংকর ভক্ত প্রমুখ। সম্মেলনে উপজেলার চারটি  শাখার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি