ইসি গঠনে জাপার প্রস্তাব উত্থাপন শনিবার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৯:১৩
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবাবলীর পর এবার নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব তুলে ধরবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। শনিবার সকালে দলের প্রস্তাব তুলে ধরবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।
 
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান-১ এ ইমানুয়েলস্ কনভেনশন (নতুন) সেন্টারে জাতীয় পার্টির পক্ষ থেকে ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব’ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে উল্লেখিত বিষয়ে প্রস্তাবনা পেশ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
 

ইত্তেফাক/এএম।