সাংবাদিকদের দেশের ভালো-মন্দ জানার অধিকার আছে: টুকু

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৫:৪৫

পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুুকু বলেছেন, ‌‘সংবাদপত্র থেকে দেশের সব স্থানের আইনশৃঙ্খলাসহ উন্নয়ন কাজের ধারণা পাওয়া যায়। প্রয়োজনে ঘরে বসেই দায়িত্বশীল ব্যক্তিরা সংবাদপুর দেখে নিজ এলাকার তদারকি করতে পারেন।’ 

শামসুল হক টুুকু বলেন, ‘সাংবাদিকরা এদেশের নাগরিক। তাদের এদেশের ভালো মন্দ জানার ও বোঝার অধিকার রয়েছে।’ তিনি বর্তমান সরকারের উন্নয় কাজ প্রক্রিয়ায় তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন: যুদ্ধাপরাধ: নেত্রকোণার পাঁচ আসামির রায় বৃহস্পতিবার

দৈনিক ইত্তেফাকের সাঁথিয়া সংবাদদাতা উজ্জ্বল হোসেনের পরিচালনায় ও প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক খান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল করিম হিরু, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, নবনির্বাচিত ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মাহিবুর আলম বাচ্চু,  প্রেস ক্লাবের সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক রতন দাস প্রমূখ।

ইত্তেফাক/কেকে