জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২২:৩২
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 
 
শুক্রবার রাতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের পর ৬১ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বৈঠকে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনে শুধু জনপ্রতিনিধিরাই ভোট দেবেন। সাধারণ ভোটারদের এখানে ভোট দেয়ার সুযোগ নেই।
 
ইত্তেফাক/ইউবি