রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহরাব হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, রাজধানীর নাখালপাড়ার আড়জোতপাড়ায় বসবাস করতেন সোহরাব হোসেন। তিনি গুলশানের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
ভোরে মহাখালী রেলক্রসিং হেটে পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। পরে ঘটনাস্থল থেকে এসআই রাশেদ হাসান লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
ইত্তেফাক/কেকে
