বাংলাদেশি বেশ কয়েকজন তারকার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ ইতোমধ্যে ভেরিফায়েড হয়েছে। এবার এ ফেরিফাইড তালিকায় নাম আসলো লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরীর। জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি স্বীকৃতি পেলেন ফেসবুকের পক্ষ থেকে।
ফেসবুকে তার অ্যাকাউন্টটিতে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন বা ভেরিফাইড সিম্বল দেখা যাচ্ছে। এ অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের বিশেষ নজরে। তার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ২ লাখ ৮১ হাজারের বেশি।
এটা আনন্দের সংবাদ ও বাংলাদেশি কয়েকজন অভিনেত্রীর মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটিও ভেরিফায়েড হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবিন।
ইত্তেফাক/এমএআর
