তারেক মাসুদ স্মরণে শিল্পকলায় ‘রানওয়ে’ ও ‘ফেরা’র প্রদর্শনী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১২:১১
২৬ নভেম্বর শনিবার বিকেল ৪টায় জাতীয় শিল্পকলা একাডেমীতে ‘ফেরা’ এবং ‘রানওয়ে’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
 
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ ২০১৬'র সমাপনী দিনটি প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে উৎসর্গ করা হয়েছে।
 
উল্লেখ্য, রানওয়ে সিনেমাটি নির্মাণ করেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, প্রযোজনায় তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। অন্যদিকে তারেক মাসুদের জীবন নির্ভর কাজ, অবদান আর চলচ্চিত্রে তার বিশেষ দিকগুলো নিয়ে ‘ফেরা’ নামের প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন প্রসূন রহমান, আর নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন ক্যাথরিন মাসুদ।
 
ইত্তেফাক অনলাইনকে প্রসূন রহমান বলেন, ‘ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং শিল্পকলা একাডেমী তারেক মাসুদকে স্মরণ করে নানা অনুষ্ঠানের মাধ্যমে।সেইসঙ্গে তারেক মাসুদের সৃষ্টিগুলো আমরা উদযাপন করি প্রায় বছর ধরেই। এশিয়ান রেট্রোস্পেকিটভেও এবার ৩ মাস্য ব্যাপী প্রদর্শিত হয়েছে এশিয়ার সেরা নির্মাতার উল্লেখযোগ্য সব চলচ্চিত্র’।
 
তিনি আরো বলেন, ‘আজ সমাপনী দিনে দেশীয় নির্মাতাকে বিশেষ সম্মাননা জানানোয় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং শিল্পকলা একাডেমকে ধন্যবাদ জানাচ্ছি। প্রদর্শনীর সাথে তারেক মাসুদের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনাও হবে।’ অনুষ্ঠানে আসতে আগ্রহী সবাইকে আমন্ত্রণ জানান এ নির্মাতা। 
 
ইত্তেফাক/এমএআর