ডিসেম্বরে শুরু হচ্ছে জসিম উৎসব ২০১৬

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৩:৫৯
আগামী ১৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) জসিম উৎসব-২০১৬ উদযাপন হতে যাচ্ছে। উৎসবটির আয়োজন করছে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমী’। সংগঠটির এক বছর পূতি উপলক্ষে এ আয়োজন। 
 
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো জসিমিএক সময় জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন। প্রয়াত এই কিংবদন্তীকে স্মরণ করে রাখতে গত বছর গড়ে তোলা হয় ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ নামের সংগঠনটি।
 
আসছে উৎসবে চলচ্চিত্রে ও দেশের মুক্তিযুদ্ধে চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন অতিথিরা। এছাড়া উৎসবে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠাননেরে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল। অনুষ্ঠানে গান পরিবেশস করবেন অভিনেতা জসিমের ছেলে রাহুল।
 
 
ইত্তেফাক/এমএআর