হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৫:১৪
কুমিল্লার হোমনা বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান ছাই হয়ে গেছে।
 
শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, ‘আগুনে কয়েকটি দোকান পুড়ে গেলেও সময়মত ঘটনাস্থলে আসতে পারায় বাজারের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
 
ইউএনও কাজী শহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ