চুয়াডাঙ্গায় নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৪:০৬
 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আশুরা খাতুন (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুরার স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, শুক্রবার রাতে আশুরা ও তার স্বামী সিরাজুল নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন। সকালে উঠে আশুরাকে মৃত অবস্থায় দেখতে পান সিরাজুল। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চত করেছেন। 
 
 
ইত্তেফক/কেকে