আগামী ২৩ ডিসেম্বর বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমা মুক্তির আগে প্রচারণা নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। কিন্তু বলিউডে এরইমধ্যে নতুন খবরে এসেছে। তা হলো ফের সিগারেট ধরেছেন নায়ক আমির! এমনকী অভ্যাস হয়ে গেছে বলেও ভারতীয় মিডিয়া খবর প্রকাশ করেছে।
প্রশ্ন হলো, কী এমন হলো মিস্টার পারফেকশনিস্টের! নিজেকে ঠিকঠাক রাখতে প্রায় বছর খানেক আগে সিগারেট ছেড়েছিলেন। হুট করে আবার কেন ধূমপানে আসক্ত হয়ে পড়লেন তিনি!
আমিরের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, তাঁর যে কোনও সিনেমা রিলিজের আগেই আমির নাকি খুব নার্ভাস হয়ে পড়েন। এমনকি ‘পিকে’, ‘ধুম ৩’-এর আগেও এটা হয়েছে। সেই নার্ভাসনেস কাটাতেই ধূমপান করেন এ বলিউড অভিনেতা। এ সময়টা দিনে ক’টা করে সিগারেট খান তারও নাকি কোনও হিসেব থাকে না।
IMG0
তবে আমিরের এই সিগারেট খাওয়ার অভ্যাসটা মেনে নিতে পারছে না তার ছেলে আজাদ। আর তাই বাধ্য হয়ে ছেলেকে আড়াল করে সিগারেট ফুকতে হচ্ছে আমিরকে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সিগারেট ছেড়ে দিয়েছিলেন আমির। শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ রিলিজের টেনশন কেটে গেলেই নাকি কড়া রুটিনে নিজেকে বেঁধে ফেলবেন আমির। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এমএআর
