নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি এরশাদের

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৪:৩৭
 
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদভ শনিবার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশান সেন্টারে নির্বাচন কমিশন গঠন প্রস্তাবনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। 
 
হুসেইন মোহম্মদে এরশাদ বলেন, সংবিধানে প্রধান নির্বাচন কমিশন নিয়োগে আইনের কথা বলা হলেও বাংলাদেশে এ সংক্রান্ত কোনো আইন নেই। এত দিন পর্যন্ত এই আইন প্রণয়ন করা হয়নি। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ক্ষমতাপ্রাপ্ত। নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এ বিষয়ে নীতিমালা প্রদানের কোনো বিধান নেই।
 
তিনি বলেন, দেশের সংবিধানের নির্দেশনা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগসংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান যুক্ত করতে হবে। তাহলে নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না।
 
ইত্তেফাক/এএসএস