সোভিয়েত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ফিদেল ক্যাস্ত্রোকে শক্তিশালী কিউবার জনক বলে মন্তব্য করেছেন। সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার রাতে কিউবার সমাজতান্ত্রিক কিংবদন্তি নেতা ক্যাস্ত্রো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গর্বাচেভের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমেরিকানদের কঠোর অবরোধ সত্ত্বেও ফিদেল তার দেশকে স্বাবলম্বী ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। ওই সময় তার ওপর ব্যাপক চাপ ছিল এবং সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে তিনি তার দেশকে এগিয়ে নিয়ে যান। ক্যাস্ত্রো তার ঐকান্তিক প্রচেষ্টায় কিউবাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান।’ এএফপি।
ইত্তেফাক/এসএসএ
