গত ম্যাচে আর্সেনালের সঙ্গে ড্র করে লিগ টেবিলের ৬ষ্ঠ অবস্থানে নেমে গেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য এখন ৯ পয়েন্ট।
কিন্তু এখনো শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন দলটির কোচ হোসে মরিনহো। তিনি বিশ্বাস করেন এখনো শিরোপা দৌড়ে ভালোমতোই টিকে আছে রেড ডেভিলসরা।
দুই মৌসুম আগে চেলসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই স্পেশাল ওয়ান বলেন, আমি যখন ১৮ মাস আগে শিরোপা জিতি তখন ১০ পয়েন্ট এগেয়ে ছিলাম। কিন্তু একমাসের মধ্যেই ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের পয়েন্ট সমান হয়ে যায়।'
ইতোমধ্যে ইউরোপা লিগে ৪-০ গোলের দারুণ জয় পেয়েছে মরিনহো শিষ্যরা। সামনের মাসগুলোতে ইংলিশ লিগের শিরোপাও নিশ্চিত করে ফেলবেন বলে মনে করেন স্পেশাল ওয়ান। গোল ডটকম
ইত্তেফাক/এমএইচ
