বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে জব্দকৃত ২০০টি অবৈধ গড়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় পরিষদের সামনে প্রকাশ্যে জালগুলো পুুড়িয়ে ধ্বংস করেন। যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। সুন্দরবন ঘেশা নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন খালে পরিষদের মেম্বার ও চৌকিদারদের সহযোগীতায় গত ৫ দিন ধরে অভিযান চালিয়ে বিভিন্ন খাল থেকে এ জালগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: নেতানিয়াহুর হুঁশিয়ারির পর গাজার ফের রকেট হামলা
চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ‘খালে অবৈধ জাল ফেলতে নিষেধ করা হয়েছে। মাইকিং করে সব জাল অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও সব খালে অসংখ্য অবৈধ জাল পাওয়া গেছে।
ইত্তেফাক/কেকে

