স্পেন ভ্রমণকারীদের উপর ব্রিটিশ সরকার সেদেশের বারান্দা (ব্যালকনি) ব্যবহারে সতর্ক পরামর্শ দিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে।
সেখানে ভ্রমণকারীদের প্রায়ই দেখা যায়, তারা হঠাৎ হঠাৎ করে ঝুঁকি নিয়ে ভবনের বাইরের অংশ দিয়ে এক এপার্টমেন্ট থেকে লাফ দিয়ে অন্য এপার্টমেন্টে প্রবেশ করছে। এতে করে প্রায়ই মৃত্যুর মতো দুর্ঘটনার শিকার হতে হয় ভ্রমণকারীদের।
ব্রিটিশ সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে তাদের সবচেয়ে বড় একটি সমস্যা হলো লাফ দিয়ে মৃত্যুর হার বেড়ে যাওয়া।
এ বিষয়ে স্থানীয় ট্রাভেল সংস্থা আবটা জানিয়েছে, বর্তমানে তাদের ভ্রমণজনিত যত দুর্ঘটনা ঘটছে তারমধ্যে অন্যতম হলো বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু বা আহত হওয়া।
তবে সেখানকার বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যতম কারণ হলো, নেশা করে এক বারান্দা থেকে অন্য বারান্দায় লাফ দেওয়া কিংবা অসচেতন হওয়া।
ইত্তেফাক/এসএস
