হরিরামপুরকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২০:৫৮
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। 
 
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম শনিবার উপজেলা প্রসাশন আয়োজিত পাটগ্রাম অনাথবন্ধু হাইস্কুলমাঠে   এই ঘোষণা দেন। 
 
জেলা প্রসাশক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  জেলা প্রসাশক রাশিদা ফৌরদোস, মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক গোলাম মহিউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মানিকগঞ্জ সিভিল সার্জন ইমরান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শারাফাত, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান সাইফুল হুদা চৌধুরী শাতিল, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা   ফেরদৌসী, হরিরামপুর থানার ওসি  নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নি, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আঃ রব,  কেন্দ্রীয় ছাত্রলীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-সম্পাদক রাসেল হোসেন, হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মঈনুল হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি