রাজীবপুরে ফকির সমিতি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২১:৫০
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় ফকির সমিতি গঠন করা হয়েছে। 
 
শনিবার কাচারীপাড়া গ্রামে সোনা উল্লা ফকিরের বাড়িতে এই সমিতির কার্যক্রম শুরু হয়। ১৬ জন পুরুষ ও চারজন নারী নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। 
 
রাজীবপুর উপজেলার প্রবীণ ফকির ও কমিটির সহসভাপতি সোনা উল্লা বলেন, ‘দীর্ঘদিন থিকা (থেকে) ভিক্ষা করি, ত্রহন (এখন) আর ভিক্ষা করতে মন চায় না। তাই সুমুতি(সমিতি) করছি। ত্রহন থিকা বাড়ি বাড়ি ভিক্ষা না কইরা (করে) চল্লিশা, মজলিস, দাওয়াত অনুষ্ঠানে যামু তারা টেকা দিলে সেই টেকা জমায়া বড় কিছু করমু।’
 
ফকির সমিতি গঠন উপলক্ষে রাজীবপুর সদর ইউনিয়নের সামনে সাইনবোর্ড সাটানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি