জেলা শহর মাইজদীতে প্রবীণদের নিয়ে ব্যতিক্রমধর্মী এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী এ মিলন মেলায় ৬০ বছর বয়স থেকে ১১০ বছর ঊর্ধ্ব প্রায় দুই শতাধিক প্রবীণ অংশগ্রহণ করেন।
জেলা শহরের প্রবীণ ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ (বাংলা কামাল) তার মাইজদীস্থ বাসভবনে জেলার বিভিন্ন এলাকার প্রবীণদের নিয়ে এ মিলন মেলার আয়োজন করেন।
মেলায় বয়োবৃদ্ধরা তাদের সহপাঠী পরিচিতজনদের একসঙ্গে পেয়ে আনন্দে উত্ফুল্ল হয়ে ওঠেন।
কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মৃতিচারণা করেন—জেলা প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, হাতিয়ার সাবেক এমপি ফজলুল আজিম, সাবেক এমপি ফজলে এলাহী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, প্রফেসর আবু সুফিয়ান, জেলা জজ আদালতের পিপি এ টি এম মহিব উল্যাহ্, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের।
শেষে প্রবীণদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএন
