রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ০০:৫৪

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালীন বক্তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম অধিবাসী রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীসহ স্থানীয় বৌদ্ধদের সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা দ্রুত এ অমানবিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি জানান।
 
এ সময় বক্তব্য রাখেন উলামায়ে আহ্নাফের সভাপতি মাওলানা আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক ও পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের খতিব এইচ এম গোলাম কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মান্নান হাওলাদার, ডেপুটি কমান্ডার আলহাজ্ব এম এ খালেক প্রমুখ।
 
ইত্তেফাক/এএন