প্রায় তিন-চার পর আবারো ইনস্টাগ্রামে ফিরলেন পপ তারকা সেলেনা গোমেজ। ছবি শেয়ারের এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ফলোয়ার তার দখলে। দীর্ঘদিন কোনো পোস্ট দেননি। তবু ফলোয়ার কিন্তু কমেনি।
গত বৃহস্পতিবার কানাডা, যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপ ও পাশের কয়েকটি অঞ্চলে পালিত হয়েছে ‘থ্যাংকস গিভিং ডে’। ফিরে আসার জন্য এ দিনটিকেই সেলেনা সবচেয়ে ভালো দিন হিসেবে বেঁছে নেন।
ইনস্টাগ্রামে ফেরার মুহূর্তে ভক্তদের নিয়েই ছবি শেয়ার করে সেলেনা লিখেন, এ বছর আমি অনেক কিছু অর্জন করেছি। তাই বছরটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
উল্লেখ্য, অনেকটা হুট করে গেল ২০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস আসরে হাজির হন সেলেনা। জিতেছেন বছরের সেরা পপ গায়িকার পুরস্কার। পুরস্কার পাওয়ার পর সেলেনা গোমেজ এক আবেগস্পর্শী বক্তব্য দেন। তার আগে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন।
ইত্তেফাক/এমএআর
