চট্টগ্রামের বোয়ালখালীতে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রবিবার ভোরে রিজেন্ট টেক্সটাইল নামের ঐ কারখানায় এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ভোর সাড়ে ছয়টার দিকে ঐ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আড়াই ঘণ্টা চেষ্টার পর নয়টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
তিনি বলেন, আগুনে তৈরি পণ্য, যন্ত্রপাতি ও অফিস কক্ষ পুড়ে গেছে।
ইত্তেফাক/এএসএস
