তৃতীয়বারের মতো আবারো আয়োজন করা হচ্ছে জনপ্রিয় ব্যান্ড সংগীতের উৎসব ‘ব্যান্ড ফেস্ট’। ২৬টি ব্যান্ডের অংশগ্রহণে পহেলা ডিসেম্বর উৎসবটির আয়োজন করা হচ্ছে চ্যানেল আই প্রাঙ্গণে। আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই।
উৎসবের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আরো উপস্থিত থাকবেন শিল্পী আবদুল জব্বার, শাহীন সামাদ, ইন্দ্রমোহন রাজবংশী সহ ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত শিল্পীরা।
অনুষ্ঠানটি চলবে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এবারের উৎসবে অংশ নিবে এল আর বি, জলের গান, শিরোনামহীন, ব্ল্যাক, যাত্রী, অবসকিউর, ডিফারেন্ট টাচ, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস - এর মতো প্রথম সারির ব্যান্ডগুলো।পপশিল্পী মেহরিনও অংশ নেবেন এই উৎসবে। আরো থাকছে উচ্চারণ, ম্যাট্রিক্যাল, তিরন্দাজ, স্পন্দন, কনক্লুশন, সিন, কার্নিভাল, দ্য ম্যানেজার, পোড়াহো, বাংলাদেশসহ এই প্রজন্মের আরো কয়েকটি ব্যান্ডদল।
অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন অপু মাহফুজ, শাফি আহমেদ, সিজিল মির্জা, দিলরুবা সাথী ও মৌসুমী বড়ুয়া।
ইত্তেফাক/এমএআর
