ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তরুণ তুর্কি’। দর্শকপ্রিয় এ ধারাবাহিকটির শ্যুটিংয়ে তরুণ অভিনয় শিল্পীরা এখন নারায়ণগঞ্জে অবস্থান করছেন। কয়েকদিন ধরে সেখানে শ্যুটিং চলছে। তবে আজ রবিবার সেখানকার শ্যুটিং শেষ হবে।
নারায়ণগঞ্জের এপর্বের শ্যুটিংয়ে রয়েছেন অভিনেতা অ্যালেন শুভ্র, তৈসিফ মাহবুব, নাবিলা ইসলাম, শামীম হাসান সরকারসহ অন্যান্য অভিনয় শিল্পীরা। সঙ্গে নির্মাতা ইমরাউল রাফাত।
নাটকটিতে আরো অভিনয় করেছেন এফ এস নাইম, নোভা, স্পর্শিয়া, সিয়াম আহমেদ, জোভান, তাসনুভা তিশা, সামিরা খান মাহি, মনিরা মিঠু, সাবেরি আলম, খালেকুজ্জামানসহ অনেকে।
IMG0
নাটকটির গল্পে দেখা যায়, একটি প্রাইভেট ইউনিভার্সিটির সোশ্যাল ক্লাবকে কেন্দ্র করে গল্পের পটভূমি। একজন শিক্ষকের নেতৃতে¦ ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক এক করে সোশ্যাল ক্লাবে জয়েন করে। প্রতিটা শিক্ষার্থী যেমন আলাদা ডিপার্টমেন্টের তেমনি আলাদা ফ্যামিলি ষ্ট্যাটাসের, আবার আলাদা মন মানসিকতার।
ইতোমধ্যে নাটকটির ২৫তম পর্ব প্রচারিত হয়েছে। ১০৪ পর্বের এ নাটকের শ্যুটিং ইউনিটে ব্যস্ত থাকা জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্রর সঙ্গে কথা হলো ইত্তেফাক অনলাইনের। তিনি বলেন, কয়েকদিন ধরে এখানে শ্যুটি চলছে। এখানকার শ্যুটিং আজ শেষ হবে।
IMG1
তবে নারায়নগঞ্জের শ্যুটিংয়ের মজার অভিজ্ঞতা কম জুটেনি এ তারকার। আর সেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উকি দিলেই বোঝা যাবে। শ্যুটিং স্পট থেকে ভক্তদের উদ্দেশ্যে ছবি শেয়ার করেছেন তিনি।
প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ১১টায় এনটিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি।
ইত্তেফাক/এমএআর
