চ্যানেল আইয়ে আগামীকাল ‘কারসাজি’

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:১৫
চ্যানেল আইতে ২৮ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কারসাজি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। 
 
এ নাটকে অভিনয় করেছেন আরফান আহমেদ, সুমন পাটোয়ারী, মিশু সাব্বির, জিল্লুর রহমান, মনিরা মিঠু, সিদ্দিক, তানিন তানহা, উর্মিলাকর, আবুল হায়াত প্রমুখ।
 
নাটকটির গল্পে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে, ছিমছাম থাকতে পছন্দ করেন। একটি ছেলেকে পছন্দ করেন কিন্তু ভালোবাসার কথা কেউ কাউকে বলতে পারেন না। এদিকে তার মা বাসায় সারাদিন বিদেশি সিরিয়াল দেখেন। সিরিয়ালের চরিত্র দেখে কখনো কাঁদেন কখনো হাসেন। আবার ফকিরের চরিত্র দেখে ফকির বেশে থাকেন। এভাবেই নাটকটির গল্প সাজানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমএআর