রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকসহ ৩৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছ থেকে ৩৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ২২৯ গ্রাম হেরোইন, দুই কেজি ২৭০ গ্রাম গাঁজা, এক হাজার ৪০২ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার স্থানীয় ওয়াইন উদ্ধার করা হয়।-বাসস।
ইত্তেফাক/এএসএস
