মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৫:১৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
 
রবিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে উপজেলার ১১ ইউনিয়নের ৭৯টি স্কুল, কলেজ ও মাদরাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। 
 
এতে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাশেদ হাওলাদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, কলেজ শিক্ষক ইখতিয়ার হোসেন পান্না, রামীম আহম্মেদ, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মো. নাসির উদ্দিন. মো. আলমগীর হোসেন খান, মো. আবদুস সালাম, মো. রোকনুজ্জামান শরীফ ও মাদরাসা শিক্ষক মাওলানা এবিএম ইদ্রিস প্রমুখ।
 
সমাবেশে শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ